সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার চরম অবনতি
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও চরম অবনতি হয়েছে। সোমবার রাতে বাইপ্যাপ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রস্টেটে ক্যান্সার নতুন করে ছড়িয়ে পড়াতেই এই বিপত্তি ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ক্যান্সার ইতোমধ্যে ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে।
সোমবার রাতে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে শুক্রবার থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে এই অভিনেতার শারীরিক অবস্থার আরো চরম অবনতি হয়। ফলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য বেলভিউয়ের ১০ চিকিৎসক এবং কলকাতার অন্য সরকারি বেসরকারি হাসপাতালের আরও ৬ জন চিকিৎসক মিলিয়ে মোট ১৬ জনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মেডিকেল বোর্ড থেকে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচ্ছন্ন ভাব না কাটায় চিকিৎসকরা অত্যন্ত উদ্বিগ্ন। একইসঙ্গে তিনি ভুল বকছেন, অনিয়ন্ত্রিত হাত-পা ছুড়ছেন। যা এখন সব থেকে বেশি ভাবাচ্ছে চিকিৎসকদের। এছাড়াও নতুন করে আবারও জ্বর আসায় তাকে ভেন্টিলেশনে নেয় চিকিৎসক।
Post a Comment